অনেক ভালোবাসি তোকে



তোর হাসি মাখা মুখটি দেখতে আরো বেশি ভালো লাগে, যখন দুই আঙুল দিয়ে আলতো ভাবে তোর গালটি টেনে দেই। আর তুই হাসি দিয়ে মাথাটা নিচু করে ফেলিস। 

তোর তাকানোটা আরো বেশি লাজুক লাগে, যখন তুই আমার চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ ফিরিয়ে নিস।

তোর হাতে হাত রেখে কোথায় যেনো হারিয়ে যাওয়াটা একটা রুটিন হয়ে গেছে। আর তোর কথাতে পুণরায় ফিরে আসাটাও যেনো আকাশ থেকে চাঁদটি ফিরে পাওয়া।

তোর চুলের সুভাষে আমাকে প্রতিনিয়ত পাগল করে দেয়, যখন বাতাসে উড়ে যাওয়া তোর চুল গুলো আমার নাকে-মুখে এসে লাগে। 

তোর মাথাটা আমার বুকের মধ্যে ঠেকিয়ে কখন যে নিশ্চুপ হয়ে যেতাম দু'জনে তা তোর আর আমার ঘন ঘন নিশ্বাসই বলে দিতো।

তোর ঠোঁটের কোমল স্পর্শই পারে আমার সব ব্যথা কমিয়ে দিতে। আর তুই এর কারণেই আমার এত আপন হয়ে গেছিস।

তোকে চাঁদের সাথেও তুলনা দিলে অনেক কম হয়ে যাবে। কারণ ঐ চাঁদের চেয়েও অনেক বেশি আমি তোকে পছন্দ করি। চাঁদের চেয়েও অনেক বেশি তোকে ভালবাসি।

চাঁদটি রাত্রি শেষে হারিয়ে যায়। কিন্তু তুই সকাল,দুপুর, রাত্রি আমার বুকেই থাকিস। চাইলেও রাত্রি শেষ হলে চাঁদের মতো হারাতে পারবিনা। অনেক ভালবাসি তোকে। <3
.
হৃদয় নাদিম (((AR PagLaaa)))

Comments