বন্ধু তুই


আজ নাকি বন্ধু দিবস। তবে কি শুধু একদিনের জন্যই বন্ধুদের প্রতি ভালবাসা? বন্ধুদের ভালবাসার জন্য কোনো দিনই প্রয়োজন লাগে না। প্রতিদিনই ভালভাসা দিয়ে রাঙিয়ে রবে সব বন্ধুত্বের মাঝে। 
.
আসল বন্ধুত্বের কোনো দিন লাগে না। বন্ধুদের ভালবাসার জন্য সারাজনমই থাকে। বন্ধুত্ব মানে সব আনন্দ গুলো একসাথে শেয়ার করা। বন্ধুত্ব মানে একজনের দুঃখ গুলো সবাইকে নিয়ে সুখে থাকা।বন্ধু মানে বিপদেআপদে জীবন বিলিয়ে দিয়ে উদ্ধার করা। 
.
- দোস্ত কই তুই?
- আমি তো বাসায়। কেনো?
- দোস্ত একটু বাহিরে আয়তো।
- এখন পারমু না আসতে।
-দোস্ত প্লিজ আয়। <কান্না কন্ঠে>
- কি হইছেরে?
- তুই আগে আয়।
-একটু দাড়া। আইতাছি আমি। 
.
কিরে কি হইছে তোর? মন খারাপ কেনো? চোখে পানি কেনো?  কে কি কইছে তোরে? শুধু একবার বল কে কি কইছে?
.
বন্ধু মানে এটাই যার একটু কষ্ট সয্য না করতে পারা। বন্ধু মানে এটাই যার চোখের জল দেখতে না পারা। বন্ধু মানে এটাই যার জন্য জীবন বাজি রাখা।
.
ভালবাসার প্রকাশ করা এক এক জনের এক রকম। কেউ ভালবাসে রাগিয়ে, কেউ ভালবাসে হাসিয়ে, কেউ ভালবাসে কাঁদিয়ে। ভালবাসার শুধু আনন্দেই প্রকাশ হয়না।  ভালবাসাতে হাসি,দুঃখ, কান্না সব কিছুই মিলিয়ে রয়।
.
- এই নে শালা একটা টান দে। জোরে টান দিলে খবর আছে।
- আচ্ছা।
- আরে বেটা আর টান দিছ না। সব শেষ করে ফেললি তো।
.
বন্ধুত্ব মানে একটা সিগারেট সবাই মিলে খাওয়া। বন্ধুত্ব মানে এক প্লেটে খাবার ভাগ করে খাওয়া। বন্ধুত্ব মানে টাকা থাকা সত্ত্বেও না দিয়ে পালানো। বন্ধুত্ব মানে মারা-মারি করা।বন্ধুদের ভালবাসার শেষ নেই। 
.
- কিরে তোর মন খারাপ কেনো? ছ্যাকা খাইলি নাকি?
-ধুরর বেডা ফাজলামি করিস না তো।
- কি হইছে তাইলে?
- আরে বেডা কালকা তোর ভাবির লগে মিট করমু। বাসায় টাকা চাইছি কিন্তু দেয় নাই।
- হাহা। এর কারণে মুখটা এমন পেঁচার মতো কইরা রাখছোত।
- হুদাই চিল্লাইছ না তো।
- দেখি তোর মানিব্যাগটা।
- পুরাই খালি দেখ।
.
পকেট থেকে ৫ শত টাকা মানিব্যাগে ঢুকিয়ে বলে।
.
- এই নে ভাল মতো দেখা করিছ।
- দোস্ত থেংক্সরে।
- ওই শালা বন্ধুত্বের মাঝে নো থ্যাংকস নো সরি। জানোছ না।
- হুমম জানি তো।
-তাইলে কছ কে।
-আচ্ছা যা কইতাম না আর। 
.
এটাই বন্ধুত্ব। বিপদে পাশে থাকা। মা-বাবার পরে বন্ধুত্বের ভালবাসাই অনেক বেশি। বন্ধুদের নিয়ে অনেক কথাই আছে যা লিখে শেষ করা যাবে না। শুধু একটাই কথা আছে যেটা "বন্ধু ছাড়া জীবন পাড়ি দেয়া অসম্ভব।
.
ভালবাসি আমার সকল বন্ধুদের। তোদের জন্য ভালবাসা সবসময় রবে। সব বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালবাসা।

.
.
.
Ridoy Nadim (((AR PagLaaa)))

Comments