বিরত থাকা



- দেখ দোস্ত ঐ মাইয়াটাকে। কেমন লাগতেছে।
- ধুরর বেটা। সকাল সকাল এইগুলো কি দেখাইলি। ফালতু যত্তসব। আজকের দিনটাই খারাপ যাবে।
- হাহা।
.
কথাটি ইগনোর করেই উড়িয়ে দেয়। কেনো ভাই? মেয়েটি 
দেখতে খারাপ তাই? মেয়েটি তো আপনার বোন ও হতে পারতো। তখন কি আপনি এমনটা বলতে পারতেন? আর আপনাকে যিনি সৃষ্টি করেছেন ঐ মেয়েটিকেও কিন্তু তিনিই সৃষ্টি করেছেন। হয়তো আপনি দেখতে একটু সুন্দর আর ঐ মেয়েটিকে দেখতে একটু খারাপ। তাই বলে কি এমন মন্তব্য করতে হবে?
.
এটাও তো হতে পারতো যে, ঐ মেয়েটির রুপ আপনার আর আপনার রুপ ঐ মেয়েটির তখন যদি কেউ আপনাকে দেখে এরকম মন্তব্য করতো তখন আপনার কিরকম লাগতো? হ্যাঁ নিশ্চয়ই অনেক খারাপ লাগতো। তো এখন যাকে নিয়ে খারাপ মন্তব্য করছেন তার কাছেও তো অনেক খারাপ লাগছে। কেনো দরকার কারো মনে কষ্ট দেয়া। আপনি কারো মনে ব্যথা দিয়ে নিজেকে খুব সুখি ভাবছেন? 
.
এটাও ভেবে নিয়েন যে কাউকে কষ্ট বা দুঃখ দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারেনা। একদিন না একদিন ঐ একই কষ্ট এবং দুঃখ নিজেই পাবেন। তখন বুঝবেন কিরকম লাগে। কাউকে আঘাত করার আগে একটু নিজের কথা ভেবে নিবেন যে ঐ আঘাতটা আপনি সয্য করতে পারবেন কিনা?  যদি অন্যকেউ আপনাকে এরকম আঘাত করতো।
.
- দেখ মামা মেয়েটাকে। কি জোশ। ওয়াও
- হ রে মামা। একেবারে ক্যাটরিনার মতো দেখতে।
- ইসস যদি এই মেয়েটাকে তোর ভাবি বানাতে পারতাম।
- আমার ভাবি না তোর ভাবি বানাবো।
- না তোর।
.
এই নিয়েই নিজেদের মধ্যেই মারা-মারি, তর্কা-তর্কি শুরু হয়ে যায় যখন কোনো সুন্দরী মেয়েদের দেখতে পায়। এরপর থেকেই শুরু হয়ে তাদের নিয়ে স্বপ্ন দেখা। কেনো ভাই সবাইকি সুন্দরের পুজারি? সুন্দর কিছু দেখলেই প্রশংসা আর অসুন্দর কিছু দেখলেই খারাপ মন্তব্য। না ভাই এটা ঠিক না।
.
এটা শুধু ছেলেরাই করেনা। মেয়েরাও এরকমটা করে। শুধু বুঝানোর জন্যই শুধু ছেলেদের দিয়ে বুঝাতে হয়েছে। তবে সবাইকেই একটু বুঝতে হবে যে এটা করা মোটেও ঠিক না। সবার মনোভাব এক নয় কিন্তু সব ক্ষেত্রে মনোভাব দিয়ে হয়না। কিছুক্ষেত্রে মনোভাবটাকে মাটি চাপা দিয়ে সবকিছু মেনে নিতে হয়।
.
যে ছেলে বা মেয়েটি দেখতে খারাপ তারা নিজেরাই বুঝে এবং নিজেরাই দুঃখ পেয়ে থাকে এইগুলো ভেবে। তারপরেও যদি অন্য কারো কাছ থেকে এইসব শুনে তখন তারা আরো বেশি কষ্ট পায়। কি দরকার তাঁদেরকে কষ্ট দেওয়া। 
.
আমার এই লেখাটি অনেকের খারাপ লাগতে পারে। কিন্তু খারাপ লাগলেও একটু বুঝতে হবে যে তাঁদেরকে নিয়ে হাসি ঠাট্টা না করা। তাদের সবসময়ই মন খারাপ থাকে। কেননা তারা দেখতে অসুন্দর। আর এই লেখাটি লেখার কারণ হলো এখনকার যুগে এইরকমটাই হয়ে আসছে প্রতিনিয়ত। তাই
এইগুলো থেকে নিজেকে বিরত রাখাটাই ভাল। চেষ্টা করলেই উপায় হয়। আমরা চাইলে অবশ্যই তাঁদেরকে নিয়ে আর খারাপ মন্তব্য করবো না। ভাল থাকুক তারা। সবার মতো বেঁচে থাকুক তারাও। এবং এইসব খারাপ মন্তব্য থেকে নিজেরাও বিরত থাকবো। 



.
.
.
Ridoy Nadim (((AR PagLaaa)))

Comments