হাজারো মানুষের ভীরে যখন
খুঁজে নিয়েছিলে আমায়
তখন নিজেকে খুবই লাকি মনে হয়েছিলো।
আর এখন তুমি ছাড়া সবই আছে
তবুও তোমার অনুভব প্রতিনিয়ত
ধুঁকে ধুঁকে যালাচ্ছে আমাকে।
যতটা না দেখেই ভালবেসেছিলাম তোমাকে
আজ তোমাকে হারিয়ে
তার থেকে দ্বিগুণ বেশি ভালবেসে ফেলেছি।
যতটা না কাছে থেকেও
আরো কাছে থাকতে চেয়েছিলাম
আজ তুমি কাছে থাকবে না জেনেও
প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি এই
ভেবে যে তুমি পাশে আছো।
যদি হারিয়েই যাবে তাহলে কেনো এসেছিলে?
কেনই বা সব আবেগ গুলো বিবেক এ জড়ালে,
তুমি তো এমন ছিলে না, তাহলে এমন কেনো হলে?
তোমার দেয়া সব কথাই কি তাহলে মিথ্যে ছিলো?
না আমি আমার কথা গুলো তোমার কাছে তুলে ধরতে পারিনি।
আমার কাছে তুমি অন্যরকম, যেমনটা আগে ছিলে এবং সবসময়ই থাকবে।
ভালো থেকো তুমি, খুব ভালো থেকো।
- হৃদয় নাদিম -

Comments
Post a Comment